শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চালু হলো দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র,জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চালু হলো দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র,জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ
৪৬০ বার পঠিত
রবিবার, ২৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালু হলো দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র,জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র রবিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় আবারও চালু হয়েছে। এতে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, ‘আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।’

তিনি বলেন, ‘এর আগে সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়। সকাল থেকে চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হয়েছে বিকাল ৪টায়। এর পাঁচ মিনিট পর সময় একটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, এর আগে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার মেট্রিক টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা বৃহস্পতিবার রাত ৩টার দিকে পায়রা সমুদ্র বন্দরে নোঙর করে। পরদিন বিকাল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে। এরপর শনিবার দিবাগত রাত আড়াইটায় ভেসেলটি সরাসরি বিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে। আধা ঘণ্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।

তিনি আরও বলেন, গত রাত থেকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম। ফলে নির্দিষ্ট সময়েই বিকাল ৪টা ৫ মিনিটে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পেরেছি।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে বকেয়া পরিশোধ করতে না পারায় দেখা দেয় কয়লা সংকট। যার ফলে গত ২৫ মে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বাকি কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছু দিন চালানোর পর ৫ জুন সেটিও বন্ধ হয়ে যায়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন