সোমবার, ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ
সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি নৌকার অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। অভিবাসী সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডারসের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।ওয়াকিং বর্ডারসের হেলেনা মালেনো বলেন, সেনেগাল থেকে স্পেনে যাওয়ার পথে সাগরে ১৫ দিন ধরে দুটি নৌকা নিখোঁজ রয়েছে। তৃতীয় একটি নৌকা ২৭ জুন প্রায় ২০০ জন যাত্রী নিয়ে সেনেগাল ত্যাগ করে।মালেনো বলেন, জাহাজে যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কোন খবর পাননি। তারা জানিয়েছে, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণে কাফুনটিন থেকে ছেড়ে যায়। নিখোঁজ অভিবাসীদের পরিবার খুবই উদ্বিগ্ন রয়েছে।
জানা গেছে, সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা চলে গেছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে সাগরপথে স্পেনে যাওয়া অভিবাসীদের জন্য প্রধান মাধ্যম হয়ে উঠেছে। অনেক কম সংখ্যক লোক ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় গ্রীষ্মকালে এই পথে স্পেনে যাওয়ার চেষ্টা বেশি হয়ে থাকে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টার সময় ২২ শিশুসহ অন্তত ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 