শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা
৪৭৮ বার পঠিত
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন। আজ মঙ্গলবার মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে এই সতর্কতা জারি করে।

মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের সতর্ক থাকার বিষয়ে বলেছে, ২০২৪ সালের জানুয়ারিতে বা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ এবং নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন এগিয়ে আসায় রাজনৈতিক সভা–সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ড আরও বাড়তে পারে। মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ বা সহিংসতায় রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয় দূতাবাস।

পাশাপাশি নাগরিকদের নিজের নিরাপত্তা পরিকল্পনা, পারিপার্শ্বিক বিষয়ে সচেতনতাও স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে সতর্কবার্তায়। জরুরি যোগাযোগের জন্য নিজের সঙ্গে থাকা মুঠোফোনটি যেন সার্বক্ষণিক সচল থাকে, সেই ব্যবস্থা রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়া হাইকমিশন ভ্রমণ সতর্কবার্তায় বলেছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। এ কারণে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন