শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
৬৩২ বার পঠিত
বুধবার, ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা, বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে ইইউ মিশনের সদস্যরা আগামী নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের জানতে চেয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিশনের একটি কারিগরি দল আগামী ১৮ ও ১৯ জুলাই ইসির সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আরো আলোচনা করবেন।

ইইউ প্রতিনিধিদলের নেতা রিকার্ডো বলেছেন, “নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করতে তারা ঢাকায় রয়েছেন। ইইউ উচ্চ প্রতিনিধির জন্য একটি বিশ্লেষণ প্রস্তুত করা হচ্ছে। সেই বিশ্লেষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে, বাংলাদেশে একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হবে কি না।”

সিইসি হাবিবুল আউয়াল জানিয়েছেন যে ইইউ প্রতিনিধি দলের নেতার সঙ্গে তিনি একমত। এর বাইরে তিনি কোনো মন্তব্য করেননি।

ইইউ মিশনের প্রতিনিধিরা জানান, নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ণ মিশনের মূল উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ‘পরামর্শযোগ্যতা, উপযোগিতা ও সম্ভাব্যতা ‘ মূল্যায়ন করা।

উল্লেখ্য যে ইইউ মিশন আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন