শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া
৪৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল চার দিনের সফরে গত মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সফর শেষে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির। তবে বাড়তি কয়েক ঘণ্টা ডোনাল্ড লুর ঢাকায় থাকার কথা রয়েছে।

সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর বাইরেও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করতে পারে মার্কিন প্রতিনিধিদল।



এ পাতার আরও খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু? তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান