শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি » দীর্ঘদিন পর জোটের শরিকদের সঙ্গে বসছেন শেখ হাসিনা
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | রাজনীতি » দীর্ঘদিন পর জোটের শরিকদের সঙ্গে বসছেন শেখ হাসিনা
৬৭২ বার পঠিত
সোমবার, ১৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘদিন পর জোটের শরিকদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: দীর্ঘ ১৬ মাস পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪–দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বুধবার সন্ধ্য ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠকও হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।

এখন শেখ হাসিনা জোটের শরিকদের নিয়ে এমন এক সময় বৈঠক করতে যাচ্ছেন, যখন নির্বাচনব্যবস্থা নিয়ে বিরোধ থেকে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট সরকার পতনের এক দফা আন্দোলনে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগে দেশের ভেতরে ও বাইরে থেকেও সরকারের ওপর একধরনের চাপ তৈরি হচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ঢাকায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের তৎপরতা চোখে পড়ার মতো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর করে সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি দিয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে কি না, সে ব্যাপারে পরিস্থিতি যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল ১৬ দিনের সফরে এখন ঢাকায় রয়েছে।

এমন এক পটভূমিতে ক্ষমতাসীন ১৪–দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। এই জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জোটের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে তাঁদের বৈঠকে আগামী নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

জোটের আরেকটি শরিক দলের একজন নেতা জানিয়েছেন, শেখ হাসিনা গত বছরের মার্চে জোটের শরিকদের নিয়ে সর্বশেষ যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে আগের তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনও জোটগতভাবে করার কথা বলা হয়েছিল। তবে অবহেলা, অবমূল্যায়নসহ নানা অভিযোগে জোটের শরিকদের মধ্যে মান–অভিমান ও ক্ষোভ রয়েছে অনেক দিন ধরে। বিভিন্ন সময় শরিক দলগুলোর কোনো কোনো নেতা তা নিয়ে প্রকাশ্যে বক্তব্যও দিয়েছেন।

শরিক দলের ওই নেতা উল্লেখ করেন, এখন বুধবারের শীর্ষ নেতাদের বৈঠকে জোটের শরিকদের ক্ষোভ ও মান–অভিমানের বিষয়ও আলোচনায় আসতে পারে।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ওই বৈঠকে জোটের প্রতিটি শরিক দলের দুজন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু? তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আর্কাইভ

ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান