সোমবার, ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না: কাদের
রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না: কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় বাংলাদেশে নির্বাচন বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।
সেতুমন্ত্রী আরও বলেন, আমার কথা হলো নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়ন যারা সরকারের সঙ্গে আলোচনা করেছে কেউ বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমরা সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন করব।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 