শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানের বাইরে কোন সুযোগ নেই- কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানের বাইরে কোন সুযোগ নেই- কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রী
৬৬১ বার পঠিত
রবিবার, ১৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানের বাইরে কোন সুযোগ নেই- কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকা: সংবিধানের বাইরে গিয়ে সমঝোতার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রোববার (১৩ আগস্ট) দুপুর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আলোচনার বিষয়ে তিনি বলেন, কংগ্রেসম্যানদের জানিয়েছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিরোধী দলের যে চাওয়া, সরকারের পতনের পর নির্বাচনে যাবে, সেটা সম্ভব নয়।

এ সময় দুই কংগ্রেসম্যানের প্রতি প্রশ্নও রাখেন মন্ত্রী। বলেন, তোমাদের দেশে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়?।

মন্ত্রী কংগ্রেসম্যানদের জানান, সংবিধানের বাইরে গিয়ে কোনও সংলাপের সুযোগ নেই।

---এর আগে, শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে ভোরে কংগ্রেসের আরেক সদস্য রিচার্ড ম্যাকরমিকও ঢাকায় এসে পৌঁছান।

সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টা থেকে দুই ঘণ্টা প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

আগামীকাল সোমবার প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। সফর শেষে আগামী ১৫ আগস্ট সকাল ১০টার পরে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন