শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » নয়াদিল্লি সফরে গেলেন স্ত্রীসহ জিএম কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » নয়াদিল্লি সফরে গেলেন স্ত্রীসহ জিএম কাদের
৭৯৩ বার পঠিত
রবিবার, ২০ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নয়াদিল্লি সফরে গেলেন স্ত্রীসহ জিএম কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ নয়াদিল্লি গেছেন। তার সফরসঙ্গী হয়েছেন পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী শরীফা কাদের। তাদের সঙ্গে আরও রয়েছেন পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।

রোববার (২০ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের এই সফরে ভারতের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও জাতীয় পার্টির নেতারা এটাকে প্রকাশ্যে নির্বাচনী সফর বলতে নারাজ।

নির্বাচনের আগে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জিএম কাদের অনেকদিন ধরেই জোরালো বক্তব্য রেখে চলেছেন। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে।

পার্টি সূত্রে গেছে, ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে পারেন জিএম কাদের।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট