শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ড. ইউনূস নির্দোষ হলে বিবৃতি ভিক্ষা করতেন না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ড. ইউনূস নির্দোষ হলে বিবৃতি ভিক্ষা করতেন না: প্রধানমন্ত্রী
৪৫৭ বার পঠিত
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ইউনূস নির্দোষ হলে বিবৃতি ভিক্ষা করতেন না: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতে যেতেন না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১৬০ বিশ্বনেতা বিবৃতি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘ভদ্রলোকের (ইউনূস) যদি এতই আত্মবিশ্বাস থাকে, তাহলে কেন তিনি চিঠি ভিক্ষা করে বেড়াবেন? কেউ যদি এখন কর না দেয়, শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করে, লেবার কোর্টে যদি মামলা হয়, তাহলে আমাদের কি কোনো হাত আছে বন্ধ করার? আপনারাই বিচার করেন।’

প্রধানমন্ত্রী বলেন, একটা চলমান মামলা। আমরা চলমান কোনো মামলা নিয়ে আলোচনাও করি না। বাইরে থেকে চিঠি এনে মামলা প্রত্যাহার করার কী বা আমি মামলা প্রত্যাহার করার কে? আদালত কিন্তু স্বাধীন।

বিবৃতিদাতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাদের দেশে কেউ ট্যাক্স ফাঁকি দিলে তাকে নিয়ে কি সরকার নাচত? এসব বিবৃতিতে মামলা স্থগিত হবে না। আদালত স্বাধীনভাবে বিচার করবে। আদালতকে ভয় পেলে চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, ‘আমি বলব— বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার করেন। এক্সপার্ট পাঠান।’

এ সময় ড. ইউনূসের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের অর্থ মারেন, ট্যাক্স ফাঁকি দেবেন আর লম্বা লম্বা কথা বলেন। আজব এ দেশ। এটাই বাংলাদেশের রূপ?’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি-বিদেশি নানান তৎপরতার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা আজকে নীতি কথা বলেন, মিলিটারি ডিক্টেটরদের সময়ে তাদের নীতি কথা কোথায় ছিল। ভোট চুরির মাধ্যমে যাদের উত্থান আজ তাদের মুখেই সুষ্ঠু ভোটের কথা শুনতে হচ্ছে।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন