শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে রাজনৈতিক উচ্চ পর্যায় ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে-পররাষ্ট্রসচিব
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে রাজনৈতিক উচ্চ পর্যায় ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে-পররাষ্ট্রসচিব
৪৯৯ বার পঠিত
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে রাজনৈতিক উচ্চ পর্যায় ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে-পররাষ্ট্রসচিব

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। রোববার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

জাতিসংঘ পানি সম্মেলন উপলক্ষে এদিন আন্তঃমন্ত্রণায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে জানতে চাওয়া হয়, দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে কি না।

এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের।

---৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকেও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা করে এসেছি, আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী তা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানও উপস্থিত ছিলেন।

দিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর বৈঠকে বসবেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন