শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা ●   যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও ●   যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ » দেশে সোনার দাম কমলো
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ » দেশে সোনার দাম কমলো
৭৬৭ বার পঠিত
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে সোনার দাম কমলো

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে রেকর্ড দাম হওয়ার পর এবার সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ভরিপ্রতি এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ৯৮ হাজার ২১১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

গত ২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম দু’দফা কমলো। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ৩ হাজার ৩৩ টাকা।

এর আগে গত ২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনা দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার এতো দাম হয়নি।

এক মাসের বেশি সময় ধরে রেকর্ড এই দামে দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে। এখন তিনদিনের ব্যবধানে দু’দফায় সোনার দাম কমলো। অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে।

কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৬ হাজার ৬২১ টাকা গুনতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন সই এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৮ সেপ্টেম্বর রোববার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৩ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৯ হাজার ৯৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ৯৫ হাজার ৪১২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়। আজ শনিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়ছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়