মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া থেকে বের হয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া
রাশিয়া থেকে বের হয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়াতে রাশিয়ার প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। দেশটি মস্কোর সতর্কতা উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।
ইয়েরেভান থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ জানিয়েছে, দিন শেষে রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগোরনো কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করছে।
উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগোরনো কারবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ তুলে আইসিসি এই পরোয়ানা জারি করে।
এ কারণে সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়া যেন আইসিসির চুক্তিতে স্বাক্ষর না করে সেজন্য হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।
আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেছেন, আইসিসির আইনে স্বাক্ষর করলেও আর্মেনিয়া বলছে তারা পুতিনকে কখনো গ্রেফতার করবে না। কিন্তু তা সত্ত্বেও আর্মেনিয়ার এই সিদ্ধান্তে রাশিয়া খুশি হতে পারছে না।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 