শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট স্পিকারকে উচ্ছেদ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট স্পিকারকে উচ্ছেদ
৫২২ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট স্পিকারকে উচ্ছেদ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের ২৩৪ বছরের ইতিহাসে মঙ্গলবার প্রথমবারের মতো পদচ্যুত হলেন দেশটির হাউজ অব স্পিকার কেভিন ম্যাকার্থি (৫৮)। রিপাবলিকান স্পিকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার সাবেক ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিকেও পার্লামেন্টের (ক্যাপিটল হিল) গোপন অফিস থেকে উচ্ছেদ করা হচ্ছে। সঙ্গে পেলোসির ডেপুটি স্টেনি হোয়ারকেও অফিস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক স্পিকার মনোনীত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ নির্দেশ দেন রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরি। এ বিষয়ে ন্যান্সি পেলোসি বলেন, ‘অবিলম্বে ক্যাপিটলে আমার অফিস খালি করার’ নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি, সিবিএস নিউজ।

ওয়াশিংটনের বাইরে থাকা ন্যান্সি পেলোসি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এটি পরিষ্কারভাবে ঐতিহ্য থেকে সরে আসা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী স্পিকারের প্রথম সিদ্ধান্ত হলো ক্যাপিটল হিল থেকে আমার অফিস অবিলম্বে খালি করার নির্দেশ। এটা দুঃখজনক কারণ আমি বন্ধু ডিয়ারে ফেইনস্টেইন মৃত্যুতে শোক জানাতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম এবং অফিস থেকে আমার জিনিসপত্র সরিয়ে আনতে অপারগ।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘স্পিকার হিসাবে, আমি সাবেক স্পিকার হ্যাস্টার্টকে যতক্ষণ তার ইচ্ছা ততদিন অফিসের একটি উলে­খযোগ্য অবস্থানে থাকতে সম্মতি দিয়েছি। অফিসের এ জায়গা আমার কাছে গুরত্বপূর্ণ নয়, তবে এটি তাদের কাছে বেশ গুরত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এখন যেহেতু নতুন রিপাবলিকান নেতৃত্ব এই গুরত্বপূর্ণ স্থানটি নিষ্পত্তি করেছে, আসুন আমরা আশা করি যে তারা আমেরিকান জনগণের জন্য সত্যিকারের গুরত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে।’

ক্যাপিটল বিল্ডিংজুড়ে গোপন অফিসগুলো অনানুষ্ঠানিক, তালিকাবিহীন, শুধু একটি রুম নম্বর দ্বারা চিহ্নিত করা হয়। এগুলো সাধারণত সিনেটরদের দেওয়া হয়। তবে কিছু উচ্চপদস্থ হাউজ সদস্যদের কাছেও রয়েছে। বড় কক্ষগুলো সবচেয়ে সিনিয়র আইনপ্রণেতাদের কাছে যায়।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের