বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি বাসিন্দাদের এলাকা ছাড়ার সময় বেঁধে দিলো হামাস
ইসরায়েলি বাসিন্দাদের এলাকা ছাড়ার সময় বেঁধে দিলো হামাস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। এখনো চলছে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইসরায়েলের তেল আবিবসহ মধ্য অঞ্চলে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের বাসিন্দাদের স্থানীয় সময় বিকেলে ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
হামাসের ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে বড় রকেট হামলার হুমকি দিয়েছেন।
এক টিলিগ্রাম বার্তায় তিনি বলেন, শত্রুরা আমাদের হাজার হাজার নাগরিককে বাস্তুচ্যুত করেছে, ধ্বংস করে দিয়েছে বাড়িঘর। তাই দখলদারদের ওই এলাকা থেকে সরে যেতে হবে।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি।
এর জেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু হয়েছে।
অন্যদিকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত সাত শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 