শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস
প্রথম পাতা » আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস
৫১৮ বার পঠিত
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। আজ রোববার রাতে গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মার্কিন দূতাবাস এ কথা বলেছে।

এর আগে বিকেলে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কী কী বলেছেন, তা–ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

পরে রাতে মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো ওই বার্তায় বলা হয়, ‘আজ (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপবিহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।’

---সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি।

অন্যদিকে বিএনপির এ মহাসমাবেশ মোকাবিলায় ‘সর্বোচ্চ’ গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকদের অনেকে তাঁদের সরকারের মেয়াদের শেষ সময়ে এসে এই মহাসমাবেশকে বিএনপির ‘মরণকামড়ের’ শুরু হিসেবে দেখছেন। এ জন্য বিএনপির এই সমাবেশে চাপ প্রয়োগ করে জমায়েত ছোট করা, এমনকি হতে না দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের