বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করছে গাজায়, হাসপাতাল কর্তৃপক্ষ
ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করছে গাজায়, হাসপাতাল কর্তৃপক্ষ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইসরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে। তাদের দাবি, হামলায় আহত হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্ন আগের সময়ের চেয়ে আলাদা।
৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।গাজা শহরের আল শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইসরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনো দেখেননি বলে তাঁর দাবি।
আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে সালমিয়া বলেন, ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ভেঙে পড়া ভবনগুলোতে অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 