৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসসমূহ চালু থাকবে।
অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।
এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 