বুধবার, ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে জাতিসংঘ
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করবে। জেনেভায় চতুর্থবারের মতো এই বৈঠকে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হবে।
ইউপিআর’র এই বৈঠকে যোগ দিতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া হয়েছে।
সূত্র জানায়, এবারের বৈঠকে বাংলাদেশের গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, বিরোধী রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীদের নির্বিচারে গ্রেপ্তারের বিষয়ে আলোচনা উঠবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া জাতিসংঘের সনদ অনুসারে শ্রম অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং মানব পাচারের বিষয়গুলোও স্থান পাবে।
জেনেভায় ইউপিআর রিভিউ ওয়ার্কিং গ্রুপের বৈঠক গত ৬ নভেম্বর শুরু হয়েছে।
এই বৈঠক আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন আইন মন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এবারের ইউপিআর ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ১৪ দেশের মানবাধিকার পর্যালোচনা করা হবে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর আগে বাংলাদেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইউপিআর পর্যালোচনা হয়েছিল যথাক্রমে ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে। মানবাধিকার কাউন্সিলের ৪৭টি দেশ ইউপিআর ওয়ার্কিং গ্রুপের সদস্য। তবে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রত্যেকেই এই পর্যালোচনায় অংশ নিতে পারে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 