ঢাকা রাতে ৪ বাসে আগুন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন দুই ঘণ্টার ব্যবধানে ঢাকায় ৩টি ও গাজীপুরে ১টিসহ মোট বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সন্ধ্যা ৬টার দিকে গজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার এমসি বাজারে শর্মিলী পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।এদিকে পুরান ঢাকার তাঁতিবাজারে আকাশ পরিবহনের একটি বাসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। এর পৌনে এক ঘণ্টা পর বনানী এলাকায় কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়।
রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গেটের সামনে একটি রমজান পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টা ১৭ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।





ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 