বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস
বাংলাদেশের নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : পিটার হাস
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস ডি হাস আজ বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেবে না।
সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কাদের-পিটারের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে শর্তহীন সংলাপের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পিটার হাস বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, শর্তহীন সংলাপ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
এদিকে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আজ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এখন আর সংলাপের সুযোগ নেই। সময় চলে গেছে।
যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের চিঠির বিষয়ে কাদের বলেন, এ নিয়ে দলীয় প্রধানের সঙ্গে আলাপ করবেন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 