শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক
৪২১ বার পঠিত
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজ্জাক

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: বরাবরই পাকিস্তানি ক্রিকেটাররা আলোচনা-সমালোচনায় থাকেন। কখনো ব্যক্তিজীবন নিয়ে আবার কখনো ২২ গজের ভেতর তারা আলোচনার তুঙ্গে থাকতে পছন্দ করেন। বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে কঠোর সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক অনেক তারকা ক্রিকেটার। এবার দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। কদিন আগেই বাবর আজমসহ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে সমালোচনা করেন রাজ্জাক। এরপরই জড়ালেন নতুন বিতর্কে। সম্প্রতি বিশ্বকাপে নিজ দেশের ব্যর্থতা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন তিনি। সংবাদমাধ্যমে পিসিবি প্রসঙ্গে কথা বলতে জড়িয়ে ফেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বলিউড তারকাকে সমালোচনায় টেনে এনে কথা বলতেই বিপাকে পড়েন রাজ্জাক। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা ও কটাক্ষ।
ফলে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন পাকিস্তানের সাবেক এই তারকা খেলোয়াড়। রাজ্জাক এক ভিডিও বার্তায় বলেন, আমি আবদুল রাজ্জাক। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্রিকেট কোচিং ও এর উদ্দেশ্য নিয়ে আমি কথা বলছিলাম। তখন ভুল করে ঐশ্বরিয়ার নাম বলেছি। ব্যক্তিগতভাবে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আসলে কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার। ওই সময় আমার অন্য কোনো উদাহরণ ব্যবহার করা উচিত ছিল। এর আগে এই অলরাউন্ডার পিসিবি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তুলতে কোচিংয়ের প্রতি পিসিবিকে আরও উদ্যোগী হওয়া নিয়ে কথা বলছিলেন রাজ্জাক। রাজ্জাক ক্রিকেট বোর্ডের সমালোচনার সময় ঐশ্বরিয়াকে টেনে বলেন, আপনি যদি মনে করেন ঐশ্বরিয়াকে বিয়ে করে ভালো ও ধার্মিক সন্তানের জন্ম দেবেন, সেটা কখনো সম্ভব হবে না। প্রথমে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমি কী চাই, সেটা বুঝতে হবে। এমনটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না, পাকিস্তানও জয় লাভ করতে পারবে না। এদিকে রাজ্জাক যখন সমালোচনা করছিলেন ওই সময় তার দুই পাশে ছিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও উমর গুল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের