শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দিল্লিতে- বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়ে ৯০ দেশের কূটনীতিকদের সামনে তুলে ধরলেন পররাষ্ট্র সচিব
দিল্লিতে- বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়ে ৯০ দেশের কূটনীতিকদের সামনে তুলে ধরলেন পররাষ্ট্র সচিব
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে প্রায় ৯০টি দেশের কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন তিনি।
শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত অনাবাসী মিশনের প্রধানদের (প্রায় ৯০টি মিশন) ব্রিফ করেন। ব্রিফিং সেশনে বিপুল সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন।
ব্রিফিংকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।
পররাষ্ট্র সচিব কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।
অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পাই উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ এই উৎসবে আনন্দিত। তারা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
মাসুদ বিন মোমেন এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।
ব্রিফিং সেশনের সময় রাষ্ট্রদূতদের লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী ১ ডিসেম্বর ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ‘সি’ ক্যাটাগরির অধীনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের সদস্যপদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার জন্য নিজ নিজ সরকারের সমর্থনের জন্য অনুরোধ করেন।
বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলির সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন। তিনি তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদের দ্বারা উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এরআগে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৪ নভেম্বর বিকেলে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় যোগ দেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 