শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » ২০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা নামবে আওয়ামী লীগ
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | বিশেষ প্রতিবেদন | রাজনীতি | শিরোনাম » ২০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা নামবে আওয়ামী লীগ
৫৯১ বার পঠিত
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা নামবে আওয়ামী লীগ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: আগামী ২০ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। এদিন সিলেটে জনসভার মধ্য দিয়ে শুরু হবে দলটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বিএনপি। তাদের মুখে মানবাধিকারের বুলি আর শোভা পায় না। এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বে নজির সৃষ্টি করেছে। জিয়াউর রহমানের পর খলেদা জিয়া গুম-খুনের রাজনীতি করেছে। জিয়া ও খালেদা জিয়ার আমলেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অথচ এ নিয়ে তাদের লজ্জা নেই।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে আজ সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয়, বিশ্ব মোড়লের সোল এজেন্ট তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনে যে ১৩টি দেশের নাম যুক্তরাষ্ট্র দিয়েছে, সেখানে বাংলাদেশ নেই।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে নির্বাচনে প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন