শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা ●   যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও ●   যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’!
৪০২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’!

বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদক: বলিউডের সিনেমা ‘ডানকি’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ‘বলিউড বাদশা’খ্যাত শাহরুখ খান অভিনীত এই সিনেমা দেশে মুক্তির জন্য আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি পাবে।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে ডানকির পরিবেশক অনন্য মামুন
অনন্য মামুন বলেন, সোমবার মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাবো। বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি পাবে।
গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।
রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’।



আর্কাইভ

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়