মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিসিএসের ৪৩তম ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২
বিসিএসের ৪৩তম ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিসিএসের ৪৩তম ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন ও নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইট ছাড়াও উত্তীর্ণদের মোবাইল ফোনে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তারা মানববন্ধন ও সমাবেশে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবি জানিয়েছেন। এর মধ্যেই ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করল পিএসসি।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 