শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ-নির্বাচন কমিশনার
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ-নির্বাচন কমিশনার
৯১৬ বার পঠিত
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ-নির্বাচন কমিশনার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের আর্থিক, সামাজিক, ব্যবসায়িকসহ সব কিছু থমকে যাওয়া আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনে সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্রোরাল এনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভালো কাজ করেছেন। এ কারণে নির্বাচনকে যে কোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে।

নির্বাচন সুষ্ঠু করতে ইসির চেষ্টার কমতি নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, মাত্র ৬ দিন বাকি। সপ্তম দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন