শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী
৬৩৮ বার পঠিত
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করে, তাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (৮ জানুয়ারি), বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদী। টানা চতুর্থ মেয়াদে এই জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ‘সফল নির্বাচনে’র জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করেছেন।

এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদী।

নির্বাচনে জয়ের জন্য এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন