শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরে ২২ স্নানে শুদ্ধ হলেন মোদি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরে ২২ স্নানে শুদ্ধ হলেন মোদি
৩৯৭ বার পঠিত
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরে ২২ স্নানে শুদ্ধ হলেন মোদি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরে জ্যোতির্লিঙ্গের দর্শনের আগে ২২ স্নানে শুদ্ধ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই মন্দিরেরই ২২টি তীর্থস্থানে ২২ ধাপে শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। রামেশ্বরম মন্দিরে জ্যোতির্লিঙ্গের দর্শনের আগে সব ভক্তের জন্য এ শুদ্ধিকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক।

অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আগে শনিবার দু’দিনের তামিলনাড়ু সফরে যান মোদি। ওই দিন সকালে প্রথমে শ্রী রঙ্গনাথস্বামী মন্দির পরিদর্শন করেন। বিশেষ পুজো-পাঠেও অংশগ্রহণ করেন তিনি। পুজো শেষে মন্দিরে অবস্থিত কুনকি হাতিকে নিজের হাতেই খাবার খাওয়ান। দুপুর ২.১০ মিনিটে (স্থানীয় সময়) হেলিকপ্টারে করে রামেশ্বরম পাকারম্বুর অমৃতানন্দ স্কুল ক্যাম্পাসে পৌঁছান।

এরপর বিকেলে রামেশ্বরম মন্দিরে যান। সেখান থেকে বিকেল ৩.১০ মিনিটে (স্থানীয় সময়) তিনি অগ্নিতীর্থমে যান। তামিলনাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরের পাশে অবস্থিত অগ্নিতীর্থম সৈকতেই প্রথম ডুব দেন। মোদি পরে মন্দিরে রামায়ণ পথ এবং ভজন সন্ধ্যায় অংশ নেন। তীর্থস্থান স্নান অগ্নিতীর্থম থেকেই শুরু হয়। এরপর নিয়ম অনুযায়ী, একে একে মহালক্ষ্মী, গায়ত্রি, সাভেত্রি, সরস্বতী, সেতুমাধব, গন্ধামাদভ, গভয়া, কাবৎচা, নালা, নীলা, সাঙ্গু, চক্র, ব্রহ্মহাথি বিমোচন, সুরিয়া, চন্দ্রা, গঙ্গা, যমুনা, গয়া, শিব, সর্ব, সত্যমীর্থ এবং কোডি- এই ২২টি তীর্থস্থানে নিজেদের শুদ্ধিকরণের জন্য ভক্তরা স্নান করে থাকেন।

রোববার ধানুশকোডির কোথান্দারামস্বামী মন্দিরও দর্শন করেন মোদি। মন্দিরে পূজাও করেন। পাশাপাশি তিনি আরিচল মুনাইও পরিদর্শন করেন। যেখানে রাম সেতু নির্মিত হয়েছিল বলে জানা যায়। গত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন এবং বিভিন্ন ভাষায় মহাকাব্য রামায়ণ-এর শোক উচ্চারণে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন মোদি। রামমন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মোদি, গত কয়েক দিন ধরে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন। ভারতের দক্ষিণের রামায়ণ-প্রসিদ্ধ স্থানগুলোও দর্শন করেন। রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’র পুজোয় বসার আগে ১১ দিনের বিশেষ ব্রতও পালন করছেন মোদি। রোববার ছিল তার সফরের শেষ দিন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের