মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত
ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।
চার্লস গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে তাঁর কী ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 