শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল »
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস আজ। একই সঙ্গে বইছে বসন্তের হাওয়া। ভালোবাসা দিবসে প্রেমের কথা উঠলেই মনে পড়ে যায় বলিউডের অনস্ক্রিন প্রেমের কথা। বলিউডের সিনেমার পর্দায় অনেক তারকা রোমাঞ্চকর জুটি বেঁধেছেন।

অমিতাভ-রেখা

বলিউডি প্রেমকাহিনির সেরা জুটি অমিতাভ-রেখা। গুজব আছে, ‘দো আনজানে’র সেট অফস্ক্রিন থেকে প্রেম শুরু হয়েছিল এই জুটি। আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয় রেখা-অমিতাভের প্রেম। যদিও সামাজিকভাবে অমিতাভ কখনো রেখাকে বিয়ে করেননি। তবে অনেকেই মনে করেন গোপনে বিয়ে করেছিলেন তারা।

শাহরুখ-কাজল

বলিউডে অভিনয়ে প্রেমিক-প্রেমিকা বলুন আর স্বামী-স্ত্রী বলুন প্রতিটি ক্ষেত্রেই এই জুটি দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে। সফল এই জুটির সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম- ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘করন অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’।

রাজ কাপুর-নার্গিস

এই জুটির কথা না বললে বলিউডের প্রেমকাহিনী শুরুই করা যায় না। সাদা-কালো ফ্রেমে বন্দি এই জুটির রোমাঞ্চ দর্শকদের শিখিয়েছিল ভালোবাসার ভাষা। গুঞ্জন রয়েছে অনস্ক্রিন প্রেম করতে করতে একসময় নাকি অফস্ক্রিনেও রাজ কাপুরকে ভালোবেসে ফেলেন নার্গিস; কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায়নি।

দিলীপ-বৈজয়ন্তীমালা

বলিউডে এই জুটির প্রেমকাহিনী কখনই পুরোনো হওয়ার নয়। বলিউডের এই জুটির প্রেম বারবার যেন স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে অভিনয়ের নতুন মাত্রা তৈরি করেছে। আর তাতেই মুগ্ধ দর্শকরা।

ফারুক শেখ-দীপ্তি নাভাল

বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি। সিনে পর্দায় ফারুক শেখ ও দীপ্তি নাভালকে দেখে দর্শকরা কখনই বুঝতে পারতেন না তারা অভিনয় করছেন। বলিউডে প্রেমের নতুন মাত্রা যোগ করেছিলেন ফারুক-দীপ্তি।

ঋষি কাপুর-নীতু সিং

বলিউডের অন্যতম সফল প্রেমকাহিনি এই জুটির। দীর্ঘদিন প্রেম করার পর ঘর বাঁধেন তারা। একটা সময় বলিউডের ‘লাভার বয়’ বলে পরিচিত ঋষি কাপুরের সঙ্গে দুষ্টু মিষ্টি নীতু সিংয়ের অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের