শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

BBC24 News
শনিবার, ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন কাল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন কাল
২৫০২ বার পঠিত
শনিবার, ২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন কাল

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএলএম-এন) দল থেকে ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনয়ন দিয়েছেন নওয়াজ শরীফ।

নির্বাচনের আগে জোট সরকারের সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পিএলএম-এন নেতারা। শুক্রবার জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ।

সাক্ষাতের পর ফজলুর রহমানের বিষয়ে ইতিবাচক ফলাফল আশা প্রকাশ করছে নওয়াজের দল।

নওয়াজ শরীফের সঙ্গে ফজলুর রহমানের বৈঠকের পর পিএমএল-এন এর প্রতিনিধি দলে অংশ নেওয়া খাজা সাদ রফিক সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর উপর বিশ্বাস রাখুন…। আপনারা সুসংবাদ পাবেন’।

তবে বৈঠকের বিস্তারিত বিষয় পরবর্তীসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএমএল-এন-এর রানা সানাউল্লাহ। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি, মাওলানা ফজলুর রহমান আমাদের নেতা এবং আমরা একসঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা সবসময় তার কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছি এবং আমরা এই প্রক্রিয়াটি অব্যাহত রাখতে চাই’।

নওয়াজ শরীফ ফজলুর রহমানের কাছে ভোট চাইতে যাননি বলেও জানিয়েছেন তিনি। বলেছেন,’তিনি (নওয়াজ শরীফ) মূলত জেইউআই-এফ এর সমর্থন সুরক্ষিত করতে চান। এছাড়া তারা তাদের বৈঠকগুলোতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।’

পাকিস্তানে গত ৮ ফেব্রয়ারির নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠনের সিদ্ধন্তি নিয়েছে পিএনএম-এন ও পাকিস্তান পিপলস পাটি(পিপিপি)। এর আগেও জোট সরকারের অংশ হতে রাজি করানোর জন্য ফজলুর রহমানের বাসভবনে গিয়েছিল পিএলএম-এন ও পিপিপি প্রতিনিধি দল।

তবে জোট সরকারের অংশ হতে অস্বীকার করেছেন জেইউআই-এফ এর এই নেতা। পাকিস্তানের এবারের নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করেছেন তিনি। এমনকি গতকাল অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিষদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে দলটি।



এ পাতার আরও খবর

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন