শনিবার, ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » হাতির পিঠে চড়ে আসামে মোদি
হাতির পিঠে চড়ে আসামে মোদি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: হাতির পিঠে চড়ে আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে তিনি এ উদ্যানের কিছু অংশ জিপ গাড়িতে চড়েও ঘুরে দেখেন।
এবারই প্রথম কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছেন নরেন্দ্র মোদি। আসাম রাজ্য সরকারের বনদপ্তর সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। কিছু অংশ পরিদর্শনের পরে একই রেঞ্জের ভিতরে জিপে চড়ে ভ্রমণ করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন বন কর্মকর্তারা।ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু ১৯৫৭ সালে কাজিরাঙা সাফারি পার্ক পরিদর্শন করেছিলেন। এরপর ইন্দিরা গান্ধীও দুইবার কাজিরাঙা ভ্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে একবার কাজিরাঙায় গিয়েছিলেন। এরপর আজ প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙায় গেলেন নরেন্দ্র মোদি।
দুই দিনের সফরে উত্তর-পূর্ব ভারত গিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে তিনি পানবাড়ি যান। সেখান থেকে গাড়িতে চড়ে সড়কপথে কাজিরাঙায় পৌঁছান। কোহরা রেঞ্জের অতিথিশালায় রাত কাটানোর পর আজ শনিবার সকালে তিনি কাজিরাঙা জঙ্গল পরিদর্শনে বের হন।
কাজিরাঙ্গা জঙ্গল পরিদর্শন শেষে শনিবারই যোরহাটে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। পাশাপাশি আসামের প্রায় ১৮ হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। আসামের পর আজই শিলিগুড়িতে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। শিলিগুড়ি থেকে সোজা অরুনাচল প্রদেশে যাওয়ার কথা তার।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 