শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪১৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে দেওয়া সহায়তার বিষয়ে দেশটি বরাবরই প্রকাশ্যেই ঘোষণা দিয়ে থাকে।

তবে প্রকাশ্য সেই ঘোষণার বাইরেও ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি সেগুলো ইউক্রেন ব্যবহারও শুরু করেছে।
বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন গোপনে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এসব অস্ত্র চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ ছিল এবং সেগুলো চলতি এপ্রিল মাসে ইউক্রেনে পৌঁছায়।

এছাড়া অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এসব অস্ত্র ইতোমধ্যে অন্তত একবার ব্যবহার করা হয়েছে বলেও মার্কিন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এখন ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নামে মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। কিন্তু রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করা এই দেশটিতে আরও শক্তিশালী কিছু পাঠাতে বরাবরই অনিচ্ছুক ছিল ওয়াশিংটন।

যাইহোক, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনেকে গোপনে দূরপাল্লার মিসাইল সিস্টেম দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন প্রেসিডেন্ট বাইডেন। এটি ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত করতে পারি, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, কিয়েভের অনুরোধে ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য শুরুতে এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে কতগুলো অস্ত্র পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন এই ধরনের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে।

তিনি বলেছেন, তারা (লড়াইয়ের ক্ষেত্রে) পার্থক্য তৈরি করবে। কিন্তু আমি যেমন এই মঞ্চ থেকে আগেই বলেছি… কঠিন সমস্যার কোনো জাদুকরী সমাধান নেই।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে আঘাত হানতে গত সপ্তাহে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে অধিকৃত বন্দরনগরী বারডিয়ানস্কে রাশিয়ার সেনাদের ওপর হামলায় নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বারবারই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে কারণ তাদের হাতে থাকা গোলাবারুদের মজুদ শেষ হয়ে এসেছিল এবং বিপরীতদিকে রাশিয়াও তাদের অবস্থান আরও দৃঢ় করছিল।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেনে সামরিক সহায়তার লক্ষ্যে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি সহায়তা প্যাকেজ বিল পাস হয়। পরে প্রেসিডেন্ট বাইডেন এতে স্বাক্ষর করেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের