সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতে কোনো স্বৈরাচার নেই: মোদি
ভারতে কোনো স্বৈরাচার নেই: মোদি
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেছেন, তার দেশ কোনো স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছে না। তার সরকার চলমান লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করতে অপরাধমূলক তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে; এমন অভিযোগের পর এ কথা বলেছেন মোদি।
প্রায় এক দশক ক্ষমতায় থাকার পরেও ভারতীয়দের মধ্যে মোদির জনপ্রিয়তা বাড়ছে। চলতি লোকসভা নির্বাচনেও তিনি তৃতীয় মেয়াদে জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি মোদির বিরোধীদের বিরুদ্ধে যে তদন্তমূলক পদক্ষেপ নিতে দেখা গেছে তাতে তার পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ফেব্রুয়ারিতে ভারতের সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে কর সংক্রান্ত মামলায় তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
কিন্তু মোদি বলেছেন, তার শাসনে ভারত ‘নির্বাচনী স্বৈরাচার’ হয়ে উঠছে তা তার ক্ষোভ প্রতিদ্বন্দ্বীদের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে; এসবই কল্পকাহিনী মাত্র।
টাইমস অব ইন্ডিয়াকে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরোধীরা ক্ষমতায় আসতে না পেরে বিশ্ব মঞ্চে ভারতের মানহানি করা শুরু করেছে। তারা আমাদের জনগণ, আমাদের গণতন্ত্র এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ছড়িয়েছে।’
২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতের গণমাধ্যমের স্বাধীনতার সূচক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিষেধাজ্ঞার কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অধিকার গোষ্ঠীকেও তাদের স্থানীয় কার্যক্রম মারাত্মকভাবে হ্রাস করতে হয়েছে।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 