বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ফৌজদারি মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। সেইসঙ্গে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে যে, পরবর্তী সময় আদালতের আদেশ লঙ্ঘন করলে তাকে জেলে যেতে হতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্ক সুপ্রিমকোর্টের বিচারপতি জুয়ান মারচান জরিমানার এ আদেশ দেন। তবে ট্রাম্পের দাবি, তিনি কেবল তার বিরুদ্ধে আনীত রাজনৈতিক আক্রমণের জবাব দিয়েছেন।
মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছিল ওই আদালতে। বিচারক হুয়ান মারচেন ৭৭ বছর বয়সি ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন। আদালতের ওই আদেশ ছিল, ট্রাম্প যেন প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাদের আত্মীয়স্বজনকে আক্রমণ না করেন।
৯ বার এ আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে জরিমানা করেন বিচারক। প্রতিবারের জন্য তাকে এক হাজার ডলার করে জরিমানা দিতে হবে। এ ছাড়া ট্রাম্পকে আজ বিকালের মধ্যে তার নিজের তৈরি করা সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে সাতটি এবং প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার ওয়েবসাইট থেকে দুটি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
আগামী নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ২০২৪ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। তিনি ২০২০ সালে যার কাছে পরাজিত হয়েছিলেন সেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 