শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ মে ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হামাসের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি : বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হামাসের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি : বাইডেন
৫১১ বার পঠিত
রবিবার, ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হামাসের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি : বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আটক ১২৮ জিম্মিকে মুক্তি দেয়, তবে ‘আগামীকাল’ থেকেই যুদ্ধবিরতি সম্ভব গাজায়।

শনিবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে মাইক্রোসফ্টের সাবেক নির্বাহীর বাড়িতে উপস্থিত ১০০ মানুষের সামনে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার অনুরূপ তিনটি অনুষ্ঠানে বিষয়টি এড়িয়ে যান বাইডেন। খবর টাইস অব ইসরাইল ও হিন্দুস্তান টাইমসের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইল বলেছে এটি (যুদ্ধবিরতি) হামাসের ওপর নির্ভর করে। তারা যদি জিম্মিকে মুক্তি দেয় তাহলে আমরা আগামীকাল যুদ্ধ বন্ধ করতে পারব। ’

গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে তাদের জিম্মি করা হয় এবং নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করেন হামাসযোদ্ধারা।

হামাসের অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গোটা গাজা উপত্যকা কার্যত পরিণত হয়েছে ধ্বংস্তূপে।

বাইডেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি বাহিনীর অভিযান নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ইসরাইলের যুদ্ধকালীন সরকার তাতে কর্ণপাত না করে চলতি মাসের প্রথম সপ্তাহে রাফায় অভিযান শুরু করে।

এ নিয়ে টানাপোড়েনের জেরে সম্প্রতি ইসরাইলে অস্ত্র সরবরাহ পাঠানোয় স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের