মঙ্গলবার, ১৪ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি
বিশ্বে উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৩ সালে উদ্বাস্তুর সংখ্যা বেড়ে রেকর্ড সাত কোটি ৫৯ লাখে পৌঁছেছে। ডিসপ্লেসড মনিটরিং সেন্টার (আইডিএমসি) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আইডিএমসি জানায়, দুর্যোগের কারণে ৭৭ লাখ ও সংঘাত-সহিংসতার কারণে ছয় কোটি ৮৩ লাখ মানুষ উদ্ধস্তু হয়েছে। মূলত সুদান ও গাজায় যুদ্ধের কারণেই এই সংখ্যা বেড়েছে।আইডিএমসির পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেন, সংঘাত ও সহিংসতার কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার প্রবণতা গত দুই বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে। এমনকি যে সব অঞ্চলের পরিস্থিতি উন্নতি হচ্ছে সেখানেও এমন প্রবণতা দেখা গেছে।
২০২৩ সালের শেষ দিকে এসে দেখা গেছে উদ্বাস্তুর সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। ২০২২ সালে বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা ছিল সাত কোটি ১১ লাখ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে উদ্ধাস্তুর সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।
সংঘাতসহ নানা কারণে যারা উদ্বাস্তু হয়ে নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন, তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়। আর যারা নিজ দেশের সীমানার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান তাদের অভ্যন্তরীণ উদ্বাস্তু বলা হয়।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 