শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৮ মে ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদিতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন নারী মডেলরা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদিতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন নারী মডেলরা
২৮৯০ বার পঠিত
শনিবার, ১৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদিতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন নারী মডেলরা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক। শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন। আর এদিন আয়োজন করা হয় এই বিশেষ ফ্যাশন শোয়ের। সেন্ট রেজিস রেড সি রিসোর্টের সুইমিং পুলের ধারে বসে ছিল এই ফ্যাশন শোয়ের আসর।

মরক্কোর পোশাশিল্পী ইয়াসমিনা কাঞ্জালের তৈরি রংবেরঙের সাঁতার পোশাক পরে প্রথমবারের মতো ফ্যাশন শোয়ে হাঁটেন মডেলরা। মডেলদের পরনে ছিল সুইমস্যুট যা মূলত ওয়ান পিস। লাল, ধূসর, নীল, সবুজ, কমলা, গোলাপি নানা রঙের মেলা বসেছিল এই শোয়ে।

মডেলদের পোশাকে রঙের পাশাপাশি ঢঙেরও বৈচিত্র্য ছিল। কেউ ছিলেন উন্মুক্ত কাঁধে, তো কারো শরীরের মধ্যভাগও ছিল অর্ধেক উন্মুক্ত। কেউ কেউ নিম্নাঙ্গে বেঁধেছিলেন সারং, আবার বাঁধেননি এমনও অনেকে ছিলেন। কেউ কেউ আবার মাথা ঢেকেই পরে ছিলেন সুইমস্যুট। এই শোয়ের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সৌদির মাটিতে প্রথমবার সাঁতারের পোশাক পরিয়ে মডেলদের হাঁটানো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়াসমিনা কাঞ্জাল। এএফপিকে তিনি বলেন, যখন আমরা এখানে এসেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম সৌদি আরবে সুইমস্যুট ফ্যাশন শো একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এ ধরনের অনুষ্ঠান এই প্রথম।

সাঁতারের পোশাকের ফ্যাশন শো সৌদি আরবের ফ্যাশন শিল্পকে প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এই শো সৌদি আরবের ভিশন ২০২৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ।

এছাড়া রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে গিগা-প্রকল্পগুলোর মধ্যে একটি।

শুক্রবারের ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টে অংশ নেওয়ার সময় সিরিয়ার ফ্যাশন প্রভাবশালী শৌক মোহাম্মদ বলেছেন, সৌদি আরবের আরও বিশ্বায়ন এবং পর্যটন ও ফ্যাশন শিল্পের প্রসারের প্রচেষ্টা বিবেচনা করা আশ্চর্যজনক নয়।

---সরকারি সৌদি ফ্যাশন কমিশনের গত বছর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে ফ্যাশন শিল্প ২৩০,০০০ লোককে নিয়োগ দিয়েছিল এবং ১২.৫ বিলিয়ন ডলার বা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.৪ শতাংশ এনেছিল।

ফরাসি প্রভাবশালী রাফায়েল সিমাকোর্বে শুক্রবার ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে বলেছেন, তার চোখে ঝুঁকিপূর্ণ কিছু নেই, তবে সৌদি প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট