শুক্রবার, ২৪ মে ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছেন : জাতিসংঘ
প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছেন : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বাড়তে থাকায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছেন বলে শুক্রবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ৷ তাদেরকে হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি৷
‘‘বুথিদং ও মংদু শহরে সংঘাতের কারণে গত কয়েকদিনে হাজার হাজার সাধারণ নাগরিক ঘরছাড়া হয়েছেন,” বলে জেনেভায় সাংবাদিকদের জানান জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রসেল৷
তিনি বলেন, ‘‘নিরাপত্তার খোঁজে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের কাছে নাফ নদী এলাকায় পালিয়ে গেছে৷”
নভেম্বরে জান্তা সরকারের বাহিনীর উপর আরাকান আর্মি বা এএ হামলা করলে রাখাইনে সংঘাত শুরু হয়৷
এএ বলছে, তারা রাখাইনে রোহিঙ্গাদের জন্য আরও স্বায়ত্তশাসনের জন্য লড়ছে৷২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনী অভিযান শুরু করলে অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে যান৷ ‘‘ইতিমধ্যে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছেন,” বলে জানান থ্রসেল৷
রাখাইনে সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি৷
জাতিসংঘের মানবাধিকার প্রধান ফল্কা টুর্ক বাংলাদেশসহ অন্য দেশগুলোকে আন্তর্জাতিক আইন অনুসারে ‘যারা সুরক্ষা খুঁজছেন তাদের তা দেওয়ার’ অনুরোধ করেছেন




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 