সোমবার, ২৭ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ জার্মানি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ জার্মানি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নারাজ জার্মানিজার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বার্লিনের। দেশটির বিরুদ্ধে ইসরাইলের গণহত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
শুক্রবার পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।
তিনি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে চলতি সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ঘোষণা দিয়েছে, মে মাসের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরাইল।
এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রীর জানান, তার দেশ প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেবে না। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে।
সংঘাতের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরাইলকে সমর্থন করলেও ব্যাতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড ও নরওয়ে অন্যতম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 