শনিবার, ২২ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব
লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত ও সর্বাত্মক যুদ্ধ বাধানো নিয়ে উস্কানিমূলক বাক্য বিনিময় করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
শুক্রবার এক বিবৃতিতে দুই দেশের যুদ্ধের প্রস্তুতি এবং সম্ভাবনা একটি ভুল গণনা বলে মন্তব্য করেছেন গুতেরেস।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘একটি বেপরোয়া পদক্ষেপ, ভুল বুঝাবুঝি বিপর্যয় ঘটাতে পারে, যা সীমানা ছাড়িয়ে যেতে পারে, এমন কী কল্পনাকেও। এ অঞ্চলের মানুষ ও বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ও ইউএনটিএসও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছে। এই দলগুলো ‘ব্লু লাইন’ হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলে মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে।
গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা নিরসন ও ভুল বোঝাবুঝি রোধে কাজ করছেন। বিশ্বকে সোচ্চার হয়ে স্পষ্ট করে বলতে হবে-অবিলম্বে উস্কানি বন্ধ করা কেবল প্রয়োজনই নয়, এটা অপরিহার্য।
কোনো সামরিক সমাধান নেই। ’
অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এতে সীমান্তে শত শত নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।




ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা 