শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » ভারত হিন্দুরাষ্ট্র নয়, লোকসভা ভোটই তা প্রমাণ করেছে: অমর্ত্য সেন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » ভারত হিন্দুরাষ্ট্র নয়, লোকসভা ভোটই তা প্রমাণ করেছে: অমর্ত্য সেন
৭৫৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত হিন্দুরাষ্ট্র নয়, লোকসভা ভোটই তা প্রমাণ করেছে: অমর্ত্য সেন

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তাকে বলপূর্বক হিন্দুরাষ্ট্রে পরিণত করা উচিত নয়। ভারত যে হিন্দুরাষ্ট্র নয়, সাম্প্রতিকতম লোকসভা ভোটের ফলেই ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন হয়েছে বলে মন্তব‌্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‌্য সেন।

বুধবার সন্ধ্যায় কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছান অমর্ত্য। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রামমন্দির প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতবর্ষ যে হিন্দুরাষ্ট্র নয়, ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন ঘটেছে। অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে। এর দুটি দিক আছে। এর একটা হল, ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়।’

দেশে ধনী-গরিবের বৈষম্য বাড়ার কথা উল্লেখ করেও বিজেপি সরকারকে নিশানা করেছেন অমর্ত্য। তিনি বলেন, ‘ধনীদের উপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা বহু দিন ধরেই এই সরকারে চলছে। যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও রাজনৈতিক ভাবে যারা শক্তিশালী, তারা এখনও শক্তিশালী।’

মোদি সরকারের আমলে বিনা বিচারে জেলে রাখার অভিযোগ তুলেছেন। তবে এ জন্য কংগ্রেসেরও দায় রয়েছে বলে তার মত। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, আমার চাচা, চাচাতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। আমাদের আশা ছিল, ভারত স্বাধীন হলে বিনা বিচারে জেল বন্ধ হবে। সেটা যে বন্ধ হল না, তাতে কংগ্রেসেরও দোষ আছে। তারা এটা বদলায়নি। তবে এখনকার সরকার সেটাকে বেশি ব্যবহার করছে।’

দেশের অর্থনীতি নিয়েও নিজের মত জানিয়েছেন অমর্ত্য। তিনি বলেন, ‘দেশে বেকারত্ব বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য অবহেলিত। বেকারের সংখ্যাবৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের অবহেলার যোগ আছে। কংগ্রেস এবং বামপন্থী নিয়ে আপত্তির কথা তুলতে পারি। তবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বর্তমান সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার।’

এবার লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বিরোধীরা আগের তুলনায় অনেক শক্তিশালী। এই পরিস্থিতিতে আশাবাদী অমর্ত্য। তিনি বলছেন, ‘নির্বাচনের ফলে কিছু পরিবর্তন হবে, এটা তো আমাদের আশা ছিল। রাজনীতির দিকেও খোলা মন হওয়া দরকার। বিশেষত ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের সংবিধানও ধর্মনিরপেক্ষ। সেটাকে একটা হিন্দুরাষ্ট্রে পরিণত করাটা সমীচীন নয় বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, নোবেলজয়ী এই অর্থনীতিবিদ শুরু থেকেই বিজেপি ও মোদি সরকারের বিরোধী। মোদি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন অমর্ত‌্য সেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন