শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস
৩৬৫ বার পঠিত
রবিবার, ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।

রোববার (৩০ জুন) সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির ওপর ভোটগ্রহণ করা হয।

এসব দাবির বিপরীতে যে ছাঁটাই প্রস্তাবগুলো আসে তার মধ্যে তিনটির ওপর আলোচনার অনুষ্ঠত হয়। বিভাগগুলো হলো—আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাত।
আলোচনার পর তা কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে গত ৬ জুন সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন৷ যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বেশি।

এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।
রোববার পাস হওয়া এ বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে ৷

বাজেটটি প্রস্তাবের পর এর ওপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অর্থমন্ত্রীসহ ২৩৬ জন সংসদ সদস্য সাধারণ আলোচনায় অংশ নেন।

গত ১১ জুন থেকে সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বাজেটের ওপর মোট ১১ দিন আলোচনা করেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন