বুধবার, ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » কমপ্লিট শাটডাউনে বিএনপির সমর্থন
কমপ্লিট শাটডাউনে বিএনপির সমর্থন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন রুহুল কবির রিজভী। টানা দুদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসন ও ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনে সমর্থন ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার রাত পৌনে ১০টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভার্চুয়াল বক্তব্যে রিজভী বলেন, ‘সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল ১৮ জুলাই যে— কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচিতে সর্বাত্বক সমর্থন জানানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।’
রিজভী আরও বলেন, ‘দেশের আপামর জনসাধারণকে জোরালো আহ্বান জানাচ্ছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে বিএনপির পক্ষ থেকে জোরালো আহ্বান জানাচ্ছি।’




ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত 