শনিবার, ১৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভার্চুয়ালি ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ড. ইউনূস
ভার্চুয়ালি ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতে তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। আজ শনিবার সকালে ড. ইউনূস ঢাকা থেকে সম্মেলনে যোগ দেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বৈশ্বিক অনুষ্ঠান।
উদ্বোধনী অধিবেশনটি রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি সঞ্চালনা করছেন। উদ্বোধনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস’ দর্শনের সম্প্রসারণ হিসেবে এ উদ্যোগটি শুরু হয়েছিল। আর এটি মূলত ভারতের বসুদেব কুটুম্বকমের দর্শন।
এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্রিত করার পরিকল্পনার অংশ।
ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস) এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল, তবে দুটি সম্মেলনই ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 