বুধবার, ২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেলেন সিরাজ উদ্দিন মিয়া
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেলেন সিরাজ উদ্দিন মিয়া
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সিরাজ উদ্দিন মিয়া।
বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে মো. সিরাজ উদ্দিন মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।




চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র 