শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » রোমানিয়ায় তদন্তের আওতায় টিকটক
রোমানিয়ায় তদন্তের আওতায় টিকটক
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-র আইনপ্রণেতারা টিকটক কর্তৃপক্ষকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন৷রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কু-র অস্বাভাবিক জয়ে বুখারেস্ট মস্কোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে৷
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) টিকটককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোমানিয়ার নির্বাচন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে৷ সম্ভাব্য যোগসাজশের অভিযোগ তদন্তের স্বার্থেই এই নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে৷
ইইউ-র নির্দেশের পর টিকটক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে৷ ইইউ-র আইন অনুসরণ করেই টিকটক ব্রাসেলসকে সহায়তা করছিল বলে দাবি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির মুখপাত্রের৷বিবৃত্তিতে টিকটক কর্তৃপক্ষ বলেছে, ‘‘আমাদের বিরুদ্ধে আনা কিছু ভুল রিপোর্ট ও অভিযোগের বিপরীতে সত্য জানার জন্য আমরা অপেক্ষা করছি৷” চীনের বেসরকারি কোম্পানি বাইট-ড্যান্স-এর মালিকানাধীন ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক৷ রোমানিয়ার নির্বাচনে তাদের হস্তক্ষেপের অভিযোগ তারা অস্বীকার করেছে৷
নির্বাচনে বিজয়ে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কুর নির্বাচনি প্রচারণার একটি বড় অংশ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ পোস্টার ও টেলিভিশন বিতর্ক এড়িয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিয়েছিলেন প্রচারণার জন্য৷ টিকটকের পাশাপাশি ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওগুলো তার সমর্থন বাড়াতে সহায়তা করেছে৷




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 