রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পালাবেন না সিরিয়ার প্রধানমন্ত্রী, প্রস্তুত আছেন বিদ্রোহীদের সাহায্যে
পালাবেন না সিরিয়ার প্রধানমন্ত্রী, প্রস্তুত আছেন বিদ্রোহীদের সাহায্যে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার (৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।
আল-জালালি আরো বলেছেন, “আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারও ক্ষতি করবে না।”
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের খবর জানিয়ে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা বলছেন, ‘নতুন সিরিয়া’ হবে একটি ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ স্থান, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব সিরিয়ানের মর্যাদা রক্ষা করা হবে।
বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ।
এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।




ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট 