শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম » দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেসবুক পোস্ট
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম » দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেসবুক পোস্ট
৮৪৭ বার পঠিত
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেসবুক পোস্ট

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে— আমরা এসব অনিয়মে জড়িত।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জ জানান তিনি।

সজীব ওয়াজেদ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা কখনোই কোনও সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না। প্রকল্প থেকে কোনও অর্থও উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনও অফ-শোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনও যাইনি।’

১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার ‘সরানো’ সম্ভবও নয় উল্লেখ করে তিনি লেখেন, ‘আমরা লেনদেনের সঙ্গে ‘‘সম্পৃক্ত’’ বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ।’

তিনি আরও লেখেন, ‘অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন